রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে হাসনাতের জরুরি বার্তা

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  রেমিট্যান্স যোদ্ধাদের  সমস্যা গুলো নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রতিদিন শত-শত রেমিট্যান্স যোদ্ধা আমাদেরকে ইনবক্সে তাঁদের দুঃখ কষ্টের কথা জানান। অসংখ্য ভাই  বারবার করে মেসেজ পাঠাচ্ছেন। প্রবাসীদের বিষয়গুলো দ্রুতসময়ে অ্যাড্রেস করুন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

হাসনাতের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো:

প্রতিদিন শত-শত রেমিট্যান্স যোদ্ধা আমাদেরকে ইনবক্সে তাঁদের দুঃখ কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন। প্রবাসীদের বিষয়গুলো দ্রুতসময়ে অ্যাড্রেস করুন।

‘প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সির সিন্ডিকেট দ্বারা ভয়াবহ জালিয়াতি।
বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরছি:
১. সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে:
আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য ৩৫-৪০ হাজার টাকা ছিল, এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
২. ফ্লাইট সংখ্যা হ্রাস:
আগে প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট চলত, কিন্তু এখন তা কমিয়ে মাত্র ৪৪টি করা হয়েছে।
৩. সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি:
কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে ৪-৫টি এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট কৃত্রিম সংকটে রেখেছে। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি।
৪. ব্ল্যাঙ্ক সিট বুকিং দেখিয়ে সংকট আরও বৃদ্ধি:
ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও, ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে।
৫. এয়ারপোর্টে যাত্রী হয়রানি:
বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে, এরপর অন্য যাত্রী কন্ট্রাক্টে উঠিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রতি কন্ট্রাক্ট ১ থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
৬. ম্যানপাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি:
ম্যানপাওয়ার ভিসা অ্যাটেস্টেডের নামে BMET বন্ধ রেখেছে, অথচ সৌদি-বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে কনসুলাররা জানান তারা এ বিষয়ে অবগত নন।
৭. অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে:
কিছু এজেন্সি এবং BMET-এর কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশে প্রতি ম্যানপাওয়ার ভিসার জন্য ১০-১৫ হাজার টাকা বেশি নিচ্ছে। এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রবাসীদের স্বার্থে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে আহ্বান জানান হাসনাত।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।