র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক, ভিডিও ভাইরাল

ভারতের আন্ধ্র প্রদেশের পালনাডু জেলায় দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থীকে হোস্টেলে নিয়ে গিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়া হয়। অভিযুক্তরা এই নির্যাতনের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। কলেজের বাইরের এক ব্যক্তি এই ঘটনায় সহায়তা করেছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, ঘটনাটির প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

 

সূত্র: এনডিটিভি
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।