র.ন.লা সঙ্গীতাঞ্জলী কুষ্টিয়ার কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি ‘সুস্থ্য ধারার সংস্কৃতি আলোকিত মানুষ হওয়ার পথ দেখায়’ এমন প্রতিপাদ্যকে ধারণ করে নিয়ে ‘র.ন.লা সঙ্গীতাঞ্জলী কুষ্টিয়া’ নামে সাংস্কৃতিক সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১মার্চ) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির (৩য়) তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা ও কমিটির পরিচিতি সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজু আহমেদ। বক্তারা বলেন, ধর্মের নামে হিংসা-বিদ্বেষ, বিকৃত ব্যবহার, আঞ্চলিকতাবাদ এবং জাতিগত বিদ্বেষ ও সন্ত্রাসের বাতাবরণ  তৈরি করে আধুনিক সভ্যতা ও জনজীবনকে বিপন্ন করে তুলেছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। এমন বাস্তবতায় শান্তিময় ও মানবিক পৃথিবী সমৃদ্ধির জন্য চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিল্প, সাহিত্যিকসহ বিদ্যমান সমাজের  নানা পেশাজীবীরা নিজ নিজ অবস্থা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূলত সাংস্কৃতিক মূল্যবোধকে টিকিয়ে রেখে ও জাগরিত করে মানবিক সমাজ প্রতিষ্ঠাই হলো এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। এসময় র.ন.লা (রবীন্দ্র-নজরুল-লালন) সংগীতাঞ্জলী কুষ্টিয়ার নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রণব বিশ্বাস শিতু। মেঘা জোয়ারর্দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে র.ন.লা  সঙ্গীতাঞ্জলী কুষ্টিয়া’র মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কনক চৌধুরী নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিশিত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আকাশ চক্রবর্তী, মহিলা সম্পাদিকা তুলিকা বিশ্বাস, সাহিত্য ও  সাংস্কৃতিক সম্পাদিকা শ্যামলী রানী কুড়ি, উপদেষ্টা পরিষদের অশোক আচার্য।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।