লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে হৃদয়, একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে সোহেল, পশ্চিম লক্ষ্মীপুত এলাকার আলী আকবরের ছেলে এবং সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে শিহাব। তাদের কাছ থেকে নগদ অর্থ এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই চারজন বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের টাকা হাতিয়ে নিত। ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে ২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ কম্পিউটার, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, একটি ডিভিআর, ২টি ডেবিট কার্ড এবং ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।