লুটপাটের অর্থ এবার দরিদ্রদের কল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত: প্রেস সচিব

লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সরাসরি দরিদ্র জনগণের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৯ মে) এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের। এই তহবিল থেকে একদিকে ক্ষতিগ্রস্ত ডিপোজিটরদের সহায়তা দেওয়া হবে, অন্যদিকে তা দরিদ্র জনগণের কল্যাণমূলক কর্মকাণ্ডেও ব্যবহার করা হবে।’

প্রেস সচিব আরও বলেন, ‘লুটপাটের পরিমাণ বিশাল। এ অর্থ বাজেট বা অন্য কোনো খাতে স্থানান্তর না করে সরাসরি দরিদ্র জনগণের জন্য কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ ছাড়া বৈঠকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক অর্থপাচার ও লুটপাটের অভিযোগ ওঠে। সেই লুটকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ইতিবাচক সাড়াও মিলেছে। পাশাপাশি, অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়াও চলমান রয়েছে। এই বাজেয়াপ্ত করা অর্থই এবার দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।