শাহরুখের এলাকায় মাসে ৩৩ লাখ টাকার ফ্ল্যাট ভাড়া নিলেন আমির

জাতীয় পুরস্কার জয়ের পর আলোচনায় যেমন শাহরুখ খান, তেমনি একাধিক কারণে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন আমির খানও। সম্প্রতি রজনীকান্তের ‘কুলি’ ছবিতে তাঁর ক্যামিও চরিত্র নিয়েও নানা গুঞ্জন চলছে। এর মধ্যেই জানা গেল, মুম্বাইয়ের অভিজাত এলাকায় চারটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে আমির যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে কিছু পুনর্গঠনের কাজ চলায় নতুন বাসায় উঠেছেন তিনি। রেজিস্ট্রেশন নথি অনুসারে, বান্দ্রার পালি হিলের নার্গিস দত্ত রোডে অবস্থিত ‘উইলনোমনা অ্যাপার্টমেন্ট’ থেকে একসঙ্গে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য এই ফ্ল্যাটগুলো ভাড়া নিয়েছেন আমির। মাসিক ভাড়া গুনতে হবে ২৪ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা। চুক্তির শর্ত অনুযায়ী প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়বে।

বান্দ্রার পালি হিল বলিউড তারকাদের অন্যতম পছন্দের ঠিকানা। শাহরুখ খানও কিছুদিন আগে এই এলাকাতেই একটি ভাড়া বাসায় উঠেছেন, কারণ বর্তমানে তাঁর নিজ বাড়ি ‘মান্নত’-এর সংস্কার কাজ চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালে নিজের জন্মদিনে আমির খান প্রকাশ্যে আনেন তাঁর নতুন প্রেমিকা গৌরীকে। সাবেক স্ত্রী কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এটাই ছিল তাঁর নতুন সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা। এখন দেখার বিষয়, গৌরীর সঙ্গে নতুন জীবনের পথে হাঁটেন কি না এই তারকা।

সূত্র: হিন্দুস্থান টাইমস

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।