শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে পুলিশের বাধা

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর পরপরই তা পুলিশের বাধার মুখে পড়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওয়ানা দেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষকরা।

এদিকে, পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের আর সামনে এগোনোর চেষ্টা করতে নিষেধ করছে পুলিশ। তাদের সেখানে বসে যাওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করতে শোনা যায়।

শিক্ষকরা বলছেন, তাদের যৌক্তিক দাবি মেনে নিতে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় টালবাহানা শুরু করেছে। তারা সচিবালয়ে যাবেন এবং যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করে হলেও তারা দাবি-দাওয়া আদায় করেই ঘরে ফিরবেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।