শেখ হাসিনার ভাইসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও ভাবিসহ ২৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ।

এ মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জ্যেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, আমির হোসেন আমুসহ ২৪৭ জনকে আসামি করা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রিস্টান মিশনারি দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।