সম্পদের তথ্য গোপন করার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ভাই

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও শামীমের স্ত্রী মিসেস কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক শুনানি শেষে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র বলছে, এদিন এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।

এদিন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে হাজির হন। পরে আসামিপক্ষে তার আইনজীবীরা এ মামলার দায় থেকে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের উপাদান না থাকায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

 

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।