সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাকে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক আজিজুল হক আলমগীর কবিরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগ অনুসারে, সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা রয়েছে। তাই তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার আবেদন করা হয়।

আদালত উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।