সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

মানিকগঞ্জের বিভিন্ন থানায় পৃথক অভিযান পরিচালনা করে সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেফতাররা হলেন- সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। 

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।