সাব-রেজিস্ট্রার নুরুলের ১১ কোটি টাকার সম্পদ, লেনদেন ৩২ কোটি

গাজীপুরের টঙ্গীর সাবেক সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদারের পরিবারের বিরুদ্ধে ১১ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে নুরুল আমীন তালুকদার, তার স্ত্রী নুরুন্নাহার খানম ও মেয়ে জিনাত তালুকদারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, নুরুল আমীন তালুকদার দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৩ লাখ ৮৩ হাজার ৫৪৭ টাকার সম্পদ গোপন করেছেন এবং সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

তার স্ত্রী নুরুন্নাহার খানম সম্পদ বিবরণীতে ৫ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৩৪৯ টাকার সম্পদ গোপন ও মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। দুদকের দাবি, এই সম্পদ তার স্বামীর অবৈধ উপার্জিত অর্থ দিয়ে অর্জিত।

অন্যদিকে তাদের মেয়ে জিনাত তালুকদারের বিরুদ্ধে এক কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নুরুন্নাহার খানমের নামে ২৩টি ব্যাংক হিসাবে প্রায় ৩০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন এবং জিনাত তালুকদারের নামে ৫টি হিসাবে প্রায় এক কোটি ৭৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

তিনটি মামলাতেই নুরুল আমীন তালুকদারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।