সারজিসদের আমি নেতা বলব না, তারা জুলাই অভিনেতা: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি একটি টকশোতে জুলাই গণঅভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি এই ঘটনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন।

ফজলুর রহমানের মতে, জামায়াত দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, “যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, যাকে সারজিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা… সেই আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।”

তিনি আরও বলেন যে জামায়াত ‘চক্রান্ত করে’ এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রও’ রয়েছে। তিনি বিশ্বাস করেন, জামায়াত বর্তমানে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতায় আছে এবং দেশের প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত যেমন ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে।

ফজলুর রহমান আরও বলেন, জামায়াত জানে যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, কারণ তাদের ভোট ৭ শতাংশ থেকে আরও কমে যাবে। তার মতে, জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।