সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে গরু লুট

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে হত্যা করে খামার থেকে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল ডাকাত।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, নিহত তারা মিয়া তার নাতি ইব্রাহিমকে নিয়ে কাউলিয়া চরে অস্থায়ী ঘর তুলে কৃষিকাজ ও গরু পালন করতেন। মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ খামারে হানা দেয়। তারা প্রথমে ইব্রাহিমকে বেঁধে ফেলে, পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

ডাকাতেরা খামার থেকে পাঁচটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা মিয়ার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।