সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুরে ইসলাম (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোরে রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইসলাম বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাস বাড়ির মনিরুল ইসলামের ছেলে। মরদেহ সুরতহাল শেষে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে উপ-পরিদর্শক আবদুল মান্নান জানান।

কামারখন্দের ওসি আব্দুল লতিফ জানান, ‌পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। স্বজনদের মাধ্যমে হত্যা মামলা করা হবে।

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানান, নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি শার্ট ছিল। হত্যাকারীরা হত্যা নিশ্চিত করে পালিয়ে গেছে।

প্রতিবেশী নাজমুল ইসলাম জানান, ইসলামের বাড়ি বিশ্বাসবাড়ি, আর শ্বশুরবাড়ি সড়াতৈল গ্রামে। দু’টি স্ত্রী থাকায় শ্বশুরবাড়ির সঙ্গে তার ঝামেলা ছিল। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।