স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনা (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর বন্দর থানার আত্মসমর্পণ করেছে স্বামী ইমরান হোসেন।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে বন্দরের এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। তাকে হত্যার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী ইমরান হোসেন।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার বলেন, প্রেমের সম্পর্কের পর ৯ মাস আগে তাদের দুইজনের বিয়ে হয়। এটি বিজলীর দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগনের সঙ্গে কথা বলে বিজলী। এসময় ইন্টারনেটের ডাটা (মেগাবাইট) নিয়ে দুইজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলীকে কুপিয়ে হত্যা পর বন্দর থানার আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।