স্ত্রী ও প্রেমিককে খুন করে কাটা মাথা নিয়ে থানায় হাজির যুবক

ভারতে পরকীয়া সন্দেহে স্ত্রী ও তার প্রেমিককে খুন করে দুইজনের মাথা বাইকে ঝুলিয়ে থানায় হাজির হন কোলানজি নামের এক যুবক।  

বুধবার (১০ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কল্লাকুরিচি এলাকায় এমন নৃশংস ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ও তার প্রেমিককে হত্যার পর মাথা কেটে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম কোলানজি। স্ত্রী লক্ষ্মীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহের জেরে তাকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে সে। এরপর বুধবার কোলানজি কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসেন।

পুলিশের কাছে অভিযুক্তের দাবি, বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী এবং থাঙ্গারাসু নামের এক যুবকের সঙ্গে বারান্দায় বসে গল্প করছেন। এই দৃশ্য দেখে নিজের মাথা ঠিক রাখতে পারেননি। এরপরই একটি কাস্তে নিয়ে দুইজনকে কুপিয়ে খুন করেন। পরে তাদের মাথা কেটে বাইকে ঝুলিয়ে ভেলোর সেন্ট্রাল জেলে হাজির হন। এ ঘটনার পর পুলিশ কোলানজির স্ত্রী লক্ষ্মী এবং তার প্রেমিক থাঙ্গারাসুর দেহ বাড়ি থেকে উদ্ধার করে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।