স্মরণে অগ্নিযুগের বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের এক  উজ্জ্বল নক্ষত্র ছিলেন বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি উপমহাদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

১৯১০ সালে ফরিদপুর জেলার এড়িকাটিতে তাঁর জন্ম। পিতা কালীপ্রসন্ন ভট্টাচার্য।

১৯৩০ সালের ১৮ এপ্রিল তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও চরমুগুরিয়া মেলব্যাগ ডাকাতিতে অংশগ্রহণ করেন। ১৯৩১ সালের মার্চ মাসে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

চরমুগুরিয়া ডাকাতি মামলার বিচারে ১৯৩২ সালের ১২ আগস্ট ব্রিটিশ সরকার তাঁকে ফরিদপুর জেলের ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও লাল সালাম।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।