হজের জন্য পাসপোর্ট করতে এসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

রাজশাহীতে পাসপোর্ট করার উদ্দেশ্যে এসে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাদেক আলী শেখ (৭০)। তিনি পাবনা সদর থানার আব্দুর রহমান শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান।

রাজশাহী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সাদেক আলী হজে যাওয়ার জন্য পাসপোর্ট করতে রাজশাহী এসেছিলেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নগরীর ভদ্রা মোড়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করার পর দেখা যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে তার এক নাতি ছিলেন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। পারিবারিক আবেদনের কারণে এবং অভিযোগ না থাকায় কোনো ময়নাতদন্ত করা হবে না। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।