হবিগঞ্জে ট্রাকের চাপায় নিহত ২, আহত ২

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের চাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

পুলিশ জানায়, বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা। সকালে টমটম গাড়ি যোগে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানাধীন আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওয়ানা দেন তারা। সকাল ৯ টায় বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে পৌঁছালে টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮) পিছনে স্বজোরে ধাক্কা দিলে টমটম গাড়ীটি দুমড়ে-মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থাকে।

আহতরা হলেন টাঙ্গাইল জেলার জেলার আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়া (৩০)কে বাহুবল হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও টমটম গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।