হাইকোর্ট এলাকায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

ঢাকায় ট্রাকচাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হাইকোর্টের কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য সেন্টুর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সেন্টু ইসলাম চকবাজারের ইসলামবাগ ইদগাহ মাঠ এলাকার আলাউদ্দিন খালাসীর ছেলে। ওই এলাকায় তার একটি প্লাস্টিকের ব্যবসা আছে।

মোটরসাইকেলের পেছনে থাকা সেন্টুর বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাতে তারা মোটরসাইকেলযোগে কাকরাইলে গিয়েছিলেন। ওই সময় সেন্টুই মোটরসাইকেল চালাচ্ছিল। পথে হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনের মোড়ে পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দু’জনে দুই দিকে ছিটকে পড়েন। ওই সময় ট্রাকটি সেন্টুকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।