হোয়াটসঅ্যাপে প্রশাসনিক কর্মকর্তার ঘুষের প্রস্তাব, যা লিখেছিলেন খুদে বার্তায়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান প্রশাসককে হোয়াটসঅ্যাপে ঘুষের প্রস্তাব দেন। নম্বরটি ট্র্যাক করে ওই কর্মকর্তা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, সম্প্রতি উপকর কর্মকর্তা পদে পদায়নের সময় মিজানুর রহমান এই পদে আগ্রহী ছিলেন। খুদে বার্তায় তিনি লিখেছিলেন—“স্যার কাজটি করে দিলে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য এক লক্ষ টাকার উপহার আছে আমার পক্ষ থেকে। স্যার রাজি থাকলে এক লক্ষ টাকাও দিতে পারি, কেউ জানবে না। স্যার কিছু মনে করবেন না।”

উল্লেখ্য, উপকর কর্মকর্তা পদটি মূলত নবম গ্রেডের, তবে এই পদে ১৪–১৬ গ্রেডের কর্মচারীদেরও পদায়ন করা হয়েছে।

বরখাস্ত হওয়া মিজানুর রহমান জানান, “ঘুষের প্রস্তাবের বিষয়টি আমার জানা নেই। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে আমি সঠিক জানি না।” তবে ডিএনসিসি সূত্রের মতে, মিজানুর রহমান ইতোমধ্যেই প্রশাসকের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন।

প্রশাসক মোহাম্মদ এজাজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।