১৩৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন

সিলেটের সাদাপাথর পাথর লুটের ঘটনায় ১৩৭ জনকে অভিযুক্ত করে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। 

এতে কিছু পর্যবেক্ষণ ও ১০টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সদস্য ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার (সম্প্রতি বদলি হয়েছেন) এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।

তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে। এতে কারা কারা সম্পৃক্ত, কী কারণে এ লুটপাট ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।