১৮ দিন পর পুরোদমে চালু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

১৮ দিন বন্ধ থাকার পর পুরোদমে চালু হয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। এবং  আন্তরিকতার সঙ্গে সেবা দিতে দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।

হাসপাতালটির একজন চিকিৎসকরা জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।

এর আগে গত ২৮ মে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ হয় জুলাই আন্দোলনের আহতদের। এরপর থেকে নিরাপত্তা শঙ্কায় হাসপাতালের সব সেবা বন্ধ ছিল। হাসপাতালটিতে কোনো ধরনের রোগী ভর্তি, পরিক্ষা-নিরিক্ষা কিংবা অপারেশন করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশসহ অনেকে চেষ্টা করেও বিষয়টির সমাধানে নিয়ে আসতে পারেননি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সেবা কার্যক্রম চালু হলে হাসপাতালের  ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, আমরা আগে থেকেই ধীরে ধীরে সব সেবা চালু করার কথা জানিয়েছিলাম। আজ  থেকে হাসপাতালের সেবা কার্যক্রম পুরোদমে শুরু করা হয়েছে।

 

১৮ দিন পর পুরোদমে চালু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

 

খবরওয়ালা/এফএস 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।