২০২৬ বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম ৬ হাজার ডলার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়েছে। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রির পর মাত্র কয়েক দিনের মধ্যে ৪৫ লক্ষাধিক ফুটবলপ্রেমী লটারির মাধ্যমে টিকিট পাওয়ার জন্য আবেদন করেছেন। যদিও ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে পুরো টিকিটের মূল্যের তালিকা প্রকাশ করেনি, তবে লটারিতে সফল হওয়া সমর্থকরা অনলাইনে টিকিটের দাম প্রকাশ করছেন।

সাধারণ প্রবেশ টিকিট চারটি ক্যাটাগরিতে পাওয়া যাবে। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ মার্কিন ডলার (প্রায় ৬৯ হাজার টাকা) থেকে শুরু হয়ে ২ হাজার ২৩৫ ডলার (প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত। ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ২ হাজার ৩০ ডলার (প্রায় আড়াই লাখ টাকা), আর সবচেয়ে দামি টিকিটের দাম ৬ হাজার ডলার (প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা)।

হসপিটালিটি টিকিট এখনও বিক্রির জন্য উন্মুক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এই টিকিটের দাম অন্যান্য টিকিটের চেয়ে অনেক বেশি হবে। প্রথম রাউন্ডের কিছু ম্যাচে, বিশেষ করে কম আকর্ষণীয় ভেন্যুগুলোতে ৬০ ডলারের (প্রায় সাড়ে ৭ হাজার টাকা) টিকিট পাওয়া যাচ্ছে, তবে সংখ্যা সীমিত।

ফিফার টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু হবে ১১ ডিসেম্বর এবং শেষ হবে ১৩ জানুয়ারি। এই সময়ে ভক্তরা নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের পরে জানানো হবে। টুর্নামেন্ট ঘনিয়ে এলে বাকি আসনগুলো ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি হবে। এই বিশ্বকাপ হবে প্রথমবার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—মিলিয়ে অনুষ্ঠিত। টিকিটের চাহিদা ইতিমধ্যেই রেকর্ড স্পর্শ করেছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।