৪৪-৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দিষ্ট রোডম্যাপের দাবি চাকরিপ্রার্থীদের

৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য এবং একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন এসব বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তিনজন প্রতিনিধি পিএসসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, ফলে অনেক প্রার্থী একসাথে ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএস পরীক্ষা দিতে বাধ্য হচ্ছেন। একই সাথে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে, যার জন্য অধিকাংশ প্রার্থী এখন তিনটি লিখিত পরীক্ষা দিয়ে আবার ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। এসব কারণে প্রার্থীদের জন্য অত্যন্ত চাপ তৈরি হচ্ছে, যা তাঁদের জন্য অমানবিক। 

তারা দাবি করেন, ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করা উচিত এবং জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। পাশাপাশি চলমান ৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। 

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে দ্রুত মৌখিক পরীক্ষা শুরু করতে হবে এবং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তা শেষ করতে হবে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে, যাতে একাধিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা কমে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পরে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা উচিত।

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের তরুণরা আগামী দেশের সেবায় নিয়োজিত হতে চান, আর এই তরুণদের জন্য বিসিএস পরীক্ষার জটিলতা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পিএসসি আমাদের যৌক্তিক দাবিগুলোর গুরুত্ব বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমন আশা রাখি।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।