৪৮ ঘণ্টায় রাজধানীতে ট্রাফিক আইনে ২৪৮৫ মামলা

রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্য করায় গত দুই দিনে (৪৮ ঘণ্টায়) ২ হাজার ৪৮৫ মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে শুক্রবার (১৪ মার্চ) পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৩১৬টি গাড়ি ডাম্পিং এবং ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দেওয়া হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ডিএমপির এই উপ-কমিশনার।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।