৫০ বছরে ‘আমরা সূর্যমুখী’: মঞ্চে ‘জলের গান’

৫০ বছরে ‘আমরা সূর্যমুখী’: মঞ্চে ‘জলের গান’, প্রধান অতিথি সৈয়দ আবদুল হাদী

প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’ আজ সন্ধ্যায় (২৯ নভেম্বর, ২০২৫) এক মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৭৫ সালের ৩০ নভেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটি হবে ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে। এতে সংগীত পরিবেশন করবে লোকসংগীত নির্ভর ব্যান্ড ‘জলের গান’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী। তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে নিজেদের অভিজ্ঞতার কথা জানাবেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী শাহীন সামাদফাতেমা-তুজ-জোহরা। সংগঠনের বর্তমান নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম স্বাগত বক্তব্য দিয়ে আয়োজনের সূচনা করবেন।

‘জলের গান’ ব্যান্ডের ম্যানেজার ও গিটারিস্ট রানা সারোয়ার বলেন, “’আমরা সূর্যমুখী’-এর মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের ৫০ বছর উদযাপনে শরিক হতে পারা আনন্দের। আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী গান পরিবেশন করব এবং আশা করছি পরিবেশনাটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

প্রায় ২০ বছরের পথচলা এই ব্যান্ডের। প্রধান শিল্পী রাহুল আনন্দ গত এক বছর ধরে বিদেশে অবস্থান করলেও, তাঁর অনুপস্থিতিতে প্রতিষ্ঠাকালীন সদস্য কনক আদিত্যের নেতৃত্বে দলটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঐতিহ্যবাহী এই সংগঠনটির সুবর্ণজয়ন্তী পালনে দেশের প্রথিতযশা শিল্পীদের উপস্থিতি ও ‘জলের গানের’ বিশেষ পরিবেশনা নিঃসন্দেহে শ্রোতাদের জন্য এক অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দেবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।