৫ আগস্ট বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ

আসছে ৫ আগস্ট, গণ-অভ্যুত্থান ক্যালেন্ডারের ‘ছত্রিশ জুলাই’। এই দিন বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।

রবিবার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘এবারের ছত্রিশ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে মানিক মিয়া এভিনিউজুড়ে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিকেলে ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এতে অংশ নিতে দেশের সর্বস্তরের নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।’

উল্লেখযোগ্যভাবে, ঘোষণাপত্র প্রকাশের এই মুহূর্তকে অনেকে দেখছেন ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে।

বার্তার শেষাংশে আরও বলা হয়, ‘এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।