৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে।

বুধবার (২ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে ভৈরব থানায় অভিযোগ করেন। অভিযুক্তদের একজনের বয়স ১৪, অপরজনের বয়স ১৫ বছর।

 ঈদের দিন রাতে শহরের নদীরপাড় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের দিন রাত ৮টার দিকে এ বলাৎকারের ঘটনা ঘটে। পরে শিশুটি তার পরিবারকে জানায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার করেন।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হুদা বলেন, শিশুটিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।