অঙ্কন-সোহানের জোড়া সেঞ্চুরিতে টাইগারদের সিরিজ জয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৮৭ রানের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল।  

৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা গুটিয়ে যায় ২৫৭ রানেই।তাতে ৮৭ রানের বড় জয় পেয়েছে।তাতে ৮৭ রানের বড় জয় পেয়েছে টাইগাররা।

প্রথমেই টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। দলের ১২ রানেই পড়ে প্রথম উইকেট। ৮ রান করে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেটে নাঈম শেখ ও এনামুল হক বিজয় ৭৩ রানের পার্টনাশীপ গড়েন। দারুণ খেলতে থাকা এনামুল ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হলে ভাঙে জুটি। এনামুল খেলেছেন ৩৯ রানের দুর্দান্ত ইনিংস। এনামুলের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি নাঈম ও। তিনি ৪০ রানে বিদায় নেন। ৯৭ রানে তিন উইকেট হারানোর পর সোহান ও মাহিদুল খেলেন অপ্রতিরোধ্য ইনিংস। চতুর্থ উইকেটে ২২৫ রানের দুর্দান্ত জুটি উপহার দেন তারা। ১০১ বলে ৭ চার ৭ ছক্কায় ১১২ রান করে ক্রিস্টিয়ান ক্লার্কের শিকার হন সোহান। এটি তার লিস্ট ‘এ’ ক্রিকেটের  সপ্তম সেঞ্চুরি। সোহানের পর শেষ ওভারে আউট হন মাহিদুল। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন ১০৫ রানের ইনিংস।এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তাদের জোড়া সেঞ্চুরিতেই বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ করে।
কিউই বোলারদের মধ্যে ১০ ওভার বল করে ৭১ রান খরচা করে ক্রিস্টিয়ান ক্লার্ক সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন আদি আশোক ও জ্যাক ফকস।
পাহাড়সম ৩৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। কিন্তু টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরুর আগেই ছন্নছাড়া তাদের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানের ইনিংস খেলেন।  একপ্রান্ত আগলে রেখে করেন ৭৯ রানের ইনিংস। শেষদিকে মিচ হেসের ৩৮ এবং ক্রিস্টিয়ান ক্লার্কের অপরাজিত ৩৯ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে কিউইরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ ওভার বল করে খরচ করেন ৫০ রান। ২ উইকেট করে নিয়েছেন শরিফুল ইসলাম,তারভীর সলাম ও শামীম হোসাইন। আর একটি নিয়েছেন রেজাউর রহমান রাজা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।