অটোরিকশার ধাক্কায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধার প্রাণহানি

কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় করিমন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার (৫মে) রাতে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে বৃদ্ধা করিমন বেওয়া বাকপ্রতিবন্ধী ছিলেন।

এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। সোমবার রাতে তিনি কালাচান মোড়ের উত্তরে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক অটো চালককে শনাক্তের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।