‘অপহৃত’ শ্রীলঙ্কার ৩ নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধার, আটক ৪

ঢাকা থেকে অপহরণের শিকার শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার মোল্লাহাটের কোদালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। 

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার শ্রীলঙ্কান নাগরিকরা হলেন, মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮) ও চরকুলিয়া এলাকার এসএম শাহাব উদ্দিনের ছেলে এস এম সামসুল আলম (৪৫)। তাদের মধ্যে সামসুল আলমকে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তী সময়ে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।