খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 30শে বৈশাখ ১৪৩২ | ১৩ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (১৩ মে) দিবাগত রাতে মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে একটি পোস্ট করেন।সেখানে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো। কিন্তু, লড়াই এখনো বাকি। মুজিববাদের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিকে পরাস্ত করতে হবে। ফ্যাসিবাদের ফলে সৃষ্ট সামাজিক ফ্যাসিবাদ দূর করতে হবে। মজলুম জনগোষ্ঠীকে জালিম হয়ে উঠতে দেয়া যাবে না। বরং, সকলের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আদর্শিক বিরোধ, নির্বাচনী প্রতিযোগিতা এবং নানবিধ টানাপোড়েন থাকবে, স্বাভাবিক। কিন্তু, দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, যুগপৎভাবে কিংবা আলাদা হয়ে হলেও সর্বাত্মক গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে।’
খবরওয়ালা/এফএস