অলিম্পিক গেমসে ক্রিকেটের সূচি প্রকাশ

দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আসন্ন ২০২৮ অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে এই খেলা। লস অ্যাঞ্জেলেম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পোমেনার ফায়ার গ্রাউন্ড স্টেডিয়ামে হতে চলা অলিম্পিক ক্রিকেটের সূচি জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

২০২৮ সালের ১২ জুলাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হয়ে ২৯ জুলাই শেষ হবে। ক্রিকেট শুরু হবে অলিম্পিকের উদ্বোধনী দিনই।
প্রথমে শুরু হবে নারীদের প্রতিযোগিতা। অধিকাংশ দিন দুটি করে ম্যাচ হবে। তবে ১৪ জুলাই এবং ২১ জুলাই কোনও ক্রিকেট ম্যাচ থাকবে না।

নারীদের ক্রিকেট ম্যাচগুলি হবে ২০ জুলাই। পুরুষদের ক্রিকেটের পদকের ম্যাচগুলি হবে ২৯ জুলাই। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। দুই বিভাগ মিলিয়ে মোট ১৮০ জন ক্রিকেটার ২০২৮ সালের অলিম্পিকে খেলার সুযোগ পাবেন।

স্থানীয় সময় সকাল ৯টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ক্রিকেট ম্যাচ। ভারতে খেলা দেখা যাবে রাত সাড়ে ৯টা এবং সকাল ৭টায়। প্রাথমিক সূচি ঘোষণা হলেও ৬টি দলকে কী ভাবে বেছে নেওয়া হবে তা এখনও জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আয়োজক হিসেবে ক্রিকেটের দুটি ইভেন্টেই যুক্তরাষ্ট্রের দল থাকবে। আরও পাঁচটি করে দল খেলার সুযোগ পাবে। অনেক দেশই এখন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে।

১৯০০ সালে একবারই অলিম্পিকে ক্রিকেট হয়েছিল। সেবার ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল ইংল্যান্ড। এই দুটি দেশই শুধু অংশ নিয়েছিল অলিম্পিকে ক্রিকেটে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসের পর ২০৩২ সালের ব্রিসবেন গেমসেও ক্রিকেট হওয়ার কথা রয়েছে। পর পর দুটি অলিম্পিকে খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।