অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

চাঁদপুরে সাপে কাটার পর অ্যান্টিভেনম দেওয়া হলেও সোহেল গাজী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাজারে দুধ বিক্রি করার সময় বিষধর সাপ দংশন করে তাকে। সোহেল উপজেলার নিলকমল ইউনিয়নের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, সাপ দংশনের প্রায় দেড়-দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, রোগী আনার পর মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। হাসপাতালে অ্যান্টিভেনম ছিল, আমরা তা দ্রুত প্রয়োগও করেছি। সাপটি অত্যন্ত বিষধর ছিল। অনেক সময় রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই বা দেরিতে আসার কারণে এমন মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে আসা জরুরি। দেরি হলে শরীরে বিষ ছড়িয়ে যায় এবং জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।