আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে সমন্বয়ক দিলেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করে স্থায়ীভাবে বহিষ্কার হলো সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজ। তিনি দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন।

বুধবার (২৩ জুলাই) রাতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসেন এ বহিষ্কারাদেশ দেন।

জানা গেছে, দেবহাটার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায় গত ১৬ জুলাই রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হেলমেট ও মাস্ক পরা বেশ কিছু মানুষ মিছিল বের করে। এই মিছিলের অস্পষ্ট ভিডিও রাতেই নিজের আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে শায়েস্তা করার হুংকার দেন সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ।

এতেই বেরিয়ে আসে আসল ঘটনা। মাথায় হেলমেট আর মুখে মাস্ক পরে চেহারা ঢাকার চেষ্টা করলেও, বেশভুষা দেখে সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও তার সহযোগীদের সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলে চেনা যায়।

এই প্রেক্ষাপটে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আহ্বায়ক পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।