আওয়ামী লীগ নেতা শাহজাহান ভূঁইয়ার জানাজায় মানুষের ঢল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ শাহজাহান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঐতিহ্যবাহী মুড়াপাড়া কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাছিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে আজ দুপুর ২টা থেকে এই জানাজাকে কেন্দ্র করে কলেজ মাঠে ঢল নামে হাজারো মানুষের।

জানাজায় রূপগঞ্জের রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেককে তার স্মৃতিচারণ করে কাঁদতে দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।

তিনি স্ত্রী, এক পুত্র ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
আলহাজ শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত ও প্রভাবশালী নাম ছিলেন। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই প্রবীণ নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জের ‘রাখাল রাজা’ হিসাবে পরিচিত ছিলেন। রূপগঞ্জ উপজেলার পরিষদের তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ৮০ দশকে তিনি রূপগঞ্জ আওয়ামী লীগের হাল ধরেন। তিনি ছিলেন নেতাকমীদের আশা-ভরসার স্থল। আওয়ামী লীগের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।