আগামীকাল সংসদ এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

আগামীকাল শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ‘জাতীয় জুলাই সনদ-২০২৫’এর স্বাক্ষর অনুষ্ঠান। এ উপলক্ষে সংসদ এলাকায় সকল প্রকার ড্রোন উড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই নির্দেশনা জানানো হয়েছে।

অনুষ্ঠানটি আগামীকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এছাড়া আয়োজনে অংশগ্রহণ করবেন আরও কয়েকজন উপদেষ্টা এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে। গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি ধরা পড়ায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।