আগামীবছর থেকে কুবির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে যুক্ত হবে ঢাবি ও চবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে৷

শুক্রবার (২৫ এপ্রিল) কুবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, পরিক্ষার্থীদের স্বার্থে আগামীবছর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এবছর গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।