ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে বের করে দেওয়ার নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব রাজ্যকে তাদের এখতিয়ারে থাকা সব পাকিস্তানি নাগরিককে শনাক্ত করে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কূটনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে গত বুধবার দেশটিতে থাকা সব পাকিস্তানি নাগরিককে ভিসা বাতিল করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়। বিশেষ করে, ভারত জানিয়েছে, ২৭ এপ্রিল থেকে সব ভিসা বাতিল কার্যকর হবে। সরকার বলেছে, মেডিকেল ভিসাগুলো আরও ৪৮ ঘণ্টার জন্য বৈধ থাকবে।

ভারত দাবি করেছে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে আছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সিনিয়র কূটনীতিকদের কাছে এই প্রমাণ তুলে ধরেছেন বলেও দাবি করেছে দেশটি।

পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নেয়। এই ভিসা স্থগিত ভারত ঘোষিত পাঁচটি পদক্ষেপের মধ্যে একটি। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি বা আইডব্লিউটি স্থগিত করেছে। এটি সিন্ধু নদ এবং এর পাঁচটি উপনদী—বিয়াস, চেনাব, ঝিলাম, রাভি এবং সুতলজের পানি ব্যবহারের এক গুরুত্বপূর্ণ চুক্তি।

ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করাকে ‘যুদ্ধের শামিল’ ঘোষণা করেছে। ইসলামাবাদ জানিয়েছে, প্রতিশোধ হিসেবে তারা সিমলা চুক্তি স্থগিত করছে। পাকিস্তান ভারতীয় থেকে পরিচালিত সব বিমান পরিবহণ সংস্থার ফ্লাইটের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

পেহেলগামের হামলা ২০১৯ সালের ফেব্রুয়ারির পর ভারতীয় ভূখণ্ডে সবচেয়ে ভয়াবহ হামলা ছিল। সে সময় নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ কর্মীকে হত্যা করেছিল।

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।