আজ থেকে মেট্রোরেল চালু, মাংস বহন নিষিদ্ধ

পবিত্র ঈদুল আজহায় এক দিন বন্ধ থাকার পর রবিবার (৮ জনি) চালু হয়েছে মেট্রোরেল। তবে যাত্রীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে মেট্রোরেলে চড়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। দিন প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে হেডওয়ে অনুযায়ী। তবে আগামীকাল সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

এদিকে, কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস এবং কোরবানির পশুর চামড়া বহন নিষিদ্ধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত ৩ জুন

প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারও কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।

এ ছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এসআর  

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।