আজ রাতে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

১০ জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট।

মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় আজ রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ছেড়ে আসবে।

আজ মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজি। এই ১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফিরবেন।

আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

খবরওয়ালা/এসআর

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।