শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু ফ্রান্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মোদি ও ট্রাম্প ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

খেলা

আটলান্টিক পাড়ে ক্রিকেট ঝড়

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: রবিবার, ২ জুন ২০২৪

আটলান্টিক পাড়ে ক্রিকেট ঝড়

ক্রীড়া ডেস্ক ॥ পৃথিবীটা গোল। তা যে দিক দিয়েই যাওয়া যাক না কেন নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসা যায়। এই বিশ্বাসেই ভারতবর্ষের মসলা ও স্বর্ণের খনি খুঁজতে গিয়ে ইউরোপ থেকে পূর্বের পথ না ধরে ‘স্মল আর্থ’ তত্ত্ব মেনে বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস জাহাজ ভাসিয়েছিলেন পশ্চিমের দিকে। ‘ইস্ট ইন্ডিজ’ আবিষ্কার করতে গিয়ে দিগ্ভ্রান্ত সেই কলম্বাস দুই মাস পর পা রেখেছিলেন ‘ওয়েস্ট ইন্ডিজে’। ১৫ শতকে তাঁর ঐতিহাসিক সেই ভুলেই আজকের যুক্তরাষ্ট্রকে চেনা। কলম্বাসের মতো এবার আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা) ক্রিকেটের টি২০ বাজার ধরতে আটলান্টিক পাড়ি দিচ্ছে। এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে নবম টি২০ বিশ্বকাপ হতে যাচ্ছে বেসবল-বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্রে। যেখানে এবারই প্রথম সর্বাধিক ২০ দল নিয়ে মাঠে গড়াবে ক্রিকেটের ধুমধাড়াক্কা আসর। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৬টায় ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে পড়শি কানাডার। একই দিনে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ নামবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। তবে বাংলাদেশের ম্যাচ মাঠে গড়াতে আরও এক সপ্তাহের অপেক্ষা করতে হবে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চ্যালেঞ্জ শান্ত-সাকিবদের। অবশ্য তার আগেই রাত ৮টায় নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের আগমনী সুর তুলে দেবেন সাকিবরা। প্রায় এক মাসের লম্বা এই ক্রিকেট উৎসবে খেলা হবে মোট ৫৫টি। টি২০ বিশ্বকাপে অতীতের আট আসরে কখনোই এত লম্বা সময় ধরে এত ম্যাচ মাঠে গড়াইনি। এবার সব কিছুতেই যেন ‘বড় বড়’ একটা ব্যাপার থাকছে। সেমিফাইনাল-ফাইনালসহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ছয়টি দেশে খেলা হবে মোট ৩৯টি। এর আগে ২০০৭ ওয়ানডে এবং ২০১০ টি২০ বিশ্বকাপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। তাই আয়োজকদের চ্যালেঞ্জটা এবার আসলে আমেরিকার তিনটি মাঠ নিয়ে। ফ্লোরিডা, ডালাস ও নিউইয়র্কে ১৬টি ম্যাচ ভালোই ভালোই হয়ে গেলে হাঁপ ছাড়বে আইসিসি। কেননা গত এক বছর আদা-জল খেয়ে এখানে নেমেছে তারা। ডালাসে একটি বেসবল স্টেডিয়াম প্রায় ২১ মিলিয়ন ইউএস ডলার দিয়ে কিনেছে ইউএসএ ক্রিকেট সংস্থা। নিউইয়র্কে ‘ড্রপ ইন পিচ’ আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকে, যা কিনা ক্রিকেট মাঠের মাঝে মাটি খুঁড়ে শুধু বসিয়ে দেওয়া হয়েছে। অস্থায়ী গ্যালারি বসানো হয়েছে মাত্র কয়েক মাসের চেষ্টায়। শুধু অবকাঠামোই নয়, ক্রিকেট সংস্কৃতিতেও একটা বদল আনার চেষ্টা করেছে তারা। টেক্সাসের ডালাস ও হিউস্টনের স্থানীয়দের মধ্যে খেলাটার প্রসার বাড়ানোর চেষ্টা করেছে। আমেরিকার যে দলটি সেদিন বাংলাদেশকে সিরিজ হারিয়ে দিল, সেটা গড়তেও অনেক যত্নের ছাপ রয়েছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বার্বাডোজ, জ্যামাইকার হয়ে যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন, তাদের নাগরিকত্ব দিয়েই দল গড়েছে আমেরিকা। তাদের মতো এবারই প্রথম এই আসরে খেলতে নামছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলে জিম্বাবুয়েকে হারিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে উগান্ডা। বাছাই পর্বে এশিয়া থেকে আসা ওমান ও নেপাল; ইউরোপের স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড; প্যাসিফিক অঞ্চলের পাপুয়া নিউগিনি এবং আফ্রিকার নামিবিয়ার টি২০ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে ঘরের মাঠে ঢেকে নিয়ে বাংলাদেশকে যেভাবে যুক্তরাষ্ট্র সিরিজ হারিয়েছে, তার পর আর কেউ আসরের ছোট দল, বড় দল নিয়ে খুব একটা কথা বলছে না। ১৯ জুন শুরু হবে সুপার এইট পর্ব। পাঁচ দলের একেকটি গ্রুপ থেকে সুপার এইটের টিকিট মিলবে পয়েন্ট তালিকার শীর্ষ দু’দলের। অনেকেরই জানা, বাংলাদেশ আছে গ্রুপ ‘ডি’তে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। তিনটি ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপের কুলীন পর্বে নিজেদের নাম লেখাতে পারবেন মুস্তাফিজ-তাসকিনরা। ঢাকা ছাড়ার আগেও যারা ধরেই নিয়েছিলেন নেপাল ও নেদারল্যান্ডস ম্যাচ তো পকেটে, বাকি দুই ম্যাচের একটি জিতলেই সুপার এইট। তাদের সংখ্যা কমে এসেছে যুক্তরাষ্ট্রের কাছে দল বিধ্বস্ত হওয়ার পর। ২০০৭ থেকে শুরু হওয়া আইসিসির এই আসরে বাংলাদেশসহ ৯টি দল প্রতিবারই অংশ নিয়েছে। যেখানে বাংলাদেশ বাদে প্রতিটি দল অন্তত একবার করে সেমিফাইনাল খেলেছে। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে একটি রেকর্ডের সাক্ষী হবেন সাকিব আল হাসান। ভারতের রোহিত শর্মার সঙ্গে সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি কিনা সবক’টি টি২০ বিশ্বকাপে দেশের জার্সি গায়ে জড়িয়েছেন। অবশ্য এসব নিয়ে বাড়তি উন্মাদনা সাকিবের চরিত্রে নেই। আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটা জিনিসই চাই, যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি। আমি আর রোহিত শর্মা, আমরা দুইজনই শুধু সবকটি বিশ্বকাপ খেলতে পেরেছি। এটা আমার কাছে অনেক গর্বের এবং আনন্দের।’ বিসিবির ভিডিও বার্তায় গতকাল ডালাস থেকে নিজের এই অনুভূতিটুকু প্রকাশ করেছেন সাকিব। এবারের আসরে নির্দিষ্ট কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বাংলাদেশ দল। প্রথম গ্রুপের যে দুটি ‘বিগ ম্যাচ’ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যা কিনা যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচে খেলতে হবে। এই ধরনের পিচে সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া খেলার অভিজ্ঞতা বাকিদের নেই। তাই একটা অজানা আতঙ্ক থেকেই যায়। নিউইয়র্কে দলের সঙ্গে থাকা এক সদস্য জানান, তারা ধারণা করছেন অস্ট্রেলিয়া থেকে আনা এই পিচ বাউন্সি হবে। সাকিবও ডালাস ও নিউইয়র্কের পিচ নিয়ে কোনো অনুমান করতে রাজি হননি। বরং তিনি ওয়েস্ট ইন্ডিজের পিচে ভালো করার কথা বলেছেন। ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা একটু সুবিধা পাই, কারণ উইকেট অনেকটা আমাদের দেশের মতোই হয়ে থাকে। আশা করছি, সেখানে দুই জায়গাতেই আমরা অ্যাডভান্টেজ পাব।’ যুক্তরাষ্ট্র পর্ব শেষ করার পর ক্যারিবীয় দ্বীপে গিয়ে নেদারল্যান্ডস ও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে গোটা আসরে দলের ‘টোয়েলভ ম্যান’ এর ওপর ভরসা রাখছে দল। ‘প্রচুর বাংলাদেশি দর্শক অপেক্ষা করছে। আশা করি, তারা পূর্ণ সমর্থন দেবে এবং সেটা আমাদের কাজে আসবে।’ দলের এই দ্বাদশজন যে গ্যালারিতে থাকা প্রবাসী দর্শক, সেটা সাকিব না বললেও বুঝে নিতে হয়। আইসিসির টুর্নামেন্টগুলোতে সাধারণ বড় স্কোরের ম্যাচ হয়ে থাকে, এবারও যে তার ব্যতিক্রম হবে, তেমন কোনো ইঙ্গিত নেই। আর বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ ঠিক এখানেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্তই ঢাকা থেকে বলে গিয়েছেন ১৭০ থেকে ১৮০ রানের লক্ষ্য ধরেছেন তারা। দুইশ বা তার বেশি রানের স্কোর করাটা তাঁর ব্যাটারদের জন্য আসলেই চ্যালেঞ্জিং। আসরটিকে জমজমাট করার জন্য এবার প্রতিটি টাই ম্যাচেই সুপার ওভার রাখা হয়েছে। যদি সুপার ওভারটিও টাই হয়, তাহলে ফল না আসা পর্যন্ত সুপার ওভার চলবে বলে প্রতিটি দলকেই জানিয়ে দেওয়া হয়েছে। এটাও বলে দেওয়া হয়েছে ঝড়-বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচগুলো ন্যূনতম ৫ ওভার করে খেলানো হবে। দু’বার করে টি ২০ বিশ্বকাপ জেতা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে এবারও অনেকে ফেভারিটের তালিকায় রেখেছেন। সেই তালিকায় অস্ট্রেলিয়াকে বাইরে রাখার সাহস কেউই দেখাননি। এর সঙ্গে চার সেমিফাইনালিস্টের তালিকায় গাভাস্কার যোগ করেছেন ভারতকে,  ম্যাথু হেইডেন দক্ষিণ আফ্রিকাকে। এই তালিকায় ভারত, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজকে রেখে লারা যোগ করেছেন আফগানিস্তানের নাম। পাকিস্তান এসেছে ক্রিস মরিস ও মোহাম্মদ কাইফের তালিকায়। ঘরের মাঠে কাপ হাতছাড়া করতে দেব না– এমন একটা ঘোষণা দিয়েই ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দ্রে রাসেল-সিমরন হেটমেয়াররা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড কতটা শক্তিশালী, তা এই নামগুলো পড়তে পড়তেই টের পাওয়া যায় জশ বাটলার, ফিন সল্ট, বেয়ারস্টো ও লিভিংস্টোন। তবে বিশ্বকাপ, তা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, অস্ট্রেলিয়ার নাম নিতেই হবে। ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, মিচেল স্টার্করা যে কোনো আসরেই রং ছড়াতে পারেন। আর পাকিস্তান দল রংধনুর মতোই অনিশ্চিত। বাবর, রিজওয়ান, ফখর, শাহীনরা কখন যে মাত করবেন, তা হয়তো তারাও জানেন না। তবে টি২০ বিশ্বকাপের আগে আগে একটা ধারণা অনেকের মধ্যেই কাজ করে, আইপিএলের ভালো ছাত্ররা এখানেও ভালো করবেন। সেটা কিন্তু গত কয়েক বছরে ভুল প্রমাণিত হয়েছে। বরং আইপিএল শুরুর পর ভারত কখনোই এই টি২০ বিশ্বকাপের শিরোপা পায়নি। অনেকটা সেই কলম্বাসের মতোই, ২০০৭ প্রথম বিশ্বকাপ জেতা দলটি এর পর শুধু আইপিএলের আধুনিক জাহাজ নিয়ে দিগ্ভ্রান্তের মতো ভেসেই চলেছে। ট্রফির কিনারা তারা খুঁজে পায়নি, তবে আইসিসি বোধ হয় এবার যুক্তরাষ্ট্রের ক্রিকেট আবিষ্কার করেই ছাড়বে। কেননা এই মাটিতেই যে ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। সেই ১৮৪৪ সালে নিউইয়র্কে কানাডার বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলতে নেমেছিল যুক্তরাষ্ট্র। আজ ক্রিকেট নিয়ে যে যাই দাবি করুক না কেন, যুক্তরাষ্ট্র কিন্তু বুক ফুলিয়েই বলবে তারা-ই ক্রিকেটের কলম্বাস।