আড়াই লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেন নব্য কোটিপতি সমন্বয়ক রিয়াদ

এবছর কোরবানির ঈদে আড়াই লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছেন নব্য কোটিপতি সমন্বয়ক আবদুর রাজ্জাক সোলাইমান রিয়াদ।

এলাকাবাসীর কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, রিকশাওয়ালার ছেলে কীভাবে এত দ্রুত কোটিপতি হলো?

সমন্বয়ক রিয়াদ—নোয়াখালীর সেনবাগ থানার ৯ নম্বর নবিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবিপুর বাজারের দক্ষিণ পাশের বেপারি বাড়ির বাসিন্দা। তিনি রিকশাচালক ওলি উল্যার নাতি ও রিকশাচালক আবু রায়হানের ছেলে।

কিন্তু এই সাধারণ পরিচয়ের ছায়া থেকে এখন অনেক দূরে অবস্থান করছেন রিয়াদ। মাত্র এক বছর আগেও যার পরিবার ছিল অভাব-অনটনের মাঝে, আজ তিনি এলাকার ‌‘নব্য কোটিপতি’।

স্থানীয় প্রশাসনের কেউ কেউ বলছেন, রিয়াদের হঠাৎ এই অর্থবিত্তের উৎস নিয়ে তদন্ত হওয়া উচিত।

উল্লেখ্য গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন রিয়াদ। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজির টাকায় গত এক বছরে নিজ এলাকায় বড় বিল্ডিং তৈরি করেছেন তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।