আদালত অবমাননা অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার (৩০ ডিসেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল–১-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।