আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে অর্থ সহায়তা দেবে ইইউ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে অংশীদার হিসেবে কাজ করছে। ভোটার শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি কার্যকর পরিকল্পনা ও বিরোধ নিস্পত্তিতে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বাড়ানো হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনে সম্ভাব্য পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে ইইউ। এ নিয়ে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা চলবে।

ইইউ রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির নির্বাচনী বিশেষজ্ঞরাও তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের মতে, নাগরিক পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া জরুরি, যাতে নির্বাচনে স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা নিশ্চিত হয়।

আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে বলে জানান মাইকেল মিলার। তবে এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়; তারা যাচাই করবে, নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ আছে কি না।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।