ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারাদেশে গণহত্যার বিচারের দাবিতে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার আয়োজনে কুষ্টিয়ার মিরপুরে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৭ সেপ্টেম্বর)  বিকেল ৩টায় মিরপুর বাজারের ঈগল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম,ভেড়ামারা উপজেলা ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান,মিরপুর উপজেলা দ্বীনি সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী,মিরপুর পৌর শাখা সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বরেণ্য ওলামায়ে কেরাম,শিক্ষাবিদ,রাজনীতিবিদ, থানা ও জেলা নেতৃবৃন্দ।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।