দৌলতপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার 

দৌলতপুর প্রতিনিধি ॥ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও  যুগ্ম- আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে  বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম  সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দৌলতপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার 

দৌলতপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

তবে এর সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা । বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের  সিদ্ধান্ত ক্রমে  তাদের বহিষ্কার করা হয়েছে।  এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাংগঠনিক  শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরণের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। তবে একটি  সূত্রে বলছে,  গত বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলা সাব রেজিস্টার অফিসে চাঁদাবাজি ও বিএনপির সিনিয়র নেতাদের মারধরের অভিযোগ উঠে। এতে ওই দিন রাতে দৌলতপুর থানায় উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল  সহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন বিএনপি আরেক নেতা যুবদলের  যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এ ব্যাপারে জাতিয়তাবাদি ছাত্রদের কুষ্টিয়া জেলাশাখার সাধারণ সম্পাদক খন্দকার  নিশাত  আহমেদের কাছে জানতে ফোন করা হলে তিনি রিসিভ করনেন নি। এবিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কেন্দ্র থেকে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে। তবে তিনি বহিষ্কারের কারন বলতে পারেন নি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।