দৌলতপুরে বিএনপির চাঁদাবাজ নেতাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের চাঁদাবাজ নেতাদের বহিষ্কার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক  ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে করেন তিনি।

এসময় তিনি তার  বক্তব্যে  বলেন উপজেলা ছাত্রদল,  যুবদল ও সেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতা আমার নাম ও আমার ছেলে উপজেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলের নাম ব্যাবহার করে  উপজেলা সাব-রেজিষ্টারের কার্যালয় ও দলিল লেখকদের কাছ থেকে জোর পূর্বক টাকা আদায় করে আসছে। যার প্রতিবাদে গেল বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়।

দৌলতপুরে বিএনপির চাঁদাবাজ নেতাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

এদিন সকালে মিছিলের জন্য উপজেলা বাজারে বিএনপির অফিসের  সামনে  নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করলে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজের নেত্রীতে চাঁদাবাজ সন্ত্রাসী নেতা কর্মীরা আমাদের উপর হামলা চালায়। এতে আমার ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দৌলতপুরে বিএনপির চাঁদাবাজ নেতাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বিএনপির ওই নেতা আরো বলেন, আমাদের উপরে হামলা করে প্রতিপক্ষরা ঘটনার দিন রাতে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেল করে আমাদের নামে থানায় মামলা করেছে। আমি এই সব চাঁদাবাজ নেতাদের বহিষ্কার চাচ্ছি যাদের কারনে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। এসময় ওই বিএনপি নেতা এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনারদিন রাতে আমার ছেলে জাফর ইকবাল কর্নেল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ১৬ জনকে অঙ্গাত আসামী করে একটি মামলা করেছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

মামলার অভিযুক্ত আসামীরা হলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  রাশেদুল হক শামীম (৪৫) উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল(৩৩) ও তার ছোট ভাই হিমেল হোসেন (২৬),  এছাড়া বিএনপি নেতা কামরুল (৪০), হামিদুল (৪৭), তৌহিদুল(৪০), ওহিদুল (৩৮), শাহিন (৪০), অন্তর (১৯) ও জহিরুল (৪৫)। এবিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর কাছে দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনে দলের আরেক নেতা  সংবাদ সম্মেলনে বিষয়ে  জানতে চাইলে তিনি বলেন,  বিষয়টি আমারা মিটিয়ে নেওয়া চেষ্টা করছি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।